October 29, 2026, 3:45 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুর-৩ আসনে ধানের শীষের লড়াইয়ে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুর প্রতিনিধি

রবিবার, ২৮ ডিসেম্বর—গাজীপুর-০৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এদিন তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের আগে আবেগঘন এক বক্তব্যে অধ্যাপক ডা. বাচ্চু বলেন, আজ আমার জীবনের বিশেষ একটি দিন। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতায় আজ আমি গাজীপুর-০৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিচ্ছি। আজ আমার বাবা জীবিত থাকলে তিনি অনেক খুশি হতেন। তিনি জানান, বাসা থেকে বের হওয়ার আগে তিনি বাবার কবর জিয়ারত করেছেন। বাবা ও মায়ের দোয়াতেই আজ আমি এই পর্যন্ত এসেছি, বলেন তিনি। দেশবাসীর কাছে দোয়া কামনা করে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চ,  আরও বলেন, আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন। একই সঙ্গে তিনি গাজীপুরবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উল্লেখ্য, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও স্বাস্থ্যখাতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। গাজীপুর-০৩ আসনে তার প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা



ফেসবুকে আমরা