August 12, 2026, 2:41 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

অসহায় মোরশেদা বেগমের পাশে দাঁড়ান এক মায়ের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সদর উপজেলার পিরুজালী সড়কঘাট এলাকায় দুই দিন আগে ঘটে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। এক অসহায় পথচারী নারী, মোরশেদা বেগম (৪৫), যিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন, বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনায় তাঁর ডান পা গুরুতরভাবে ভেঙে যায়। স্থানীয়রা তাঁকে দ্রুত গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে রেফার করেন। কিন্তু আর্থিক সংকটের কারণে তাঁর পরিবার সেখানে চিকিৎসা করানোর সামর্থ্য রাখে না। অসহায়তার চরম পর্যায়ে গিয়ে তাঁর দিনমজুর ছেলে কেবল ব্যান্ডেজ করিয়ে মাকে নিয়ে শরীয়তপুরের গ্রামের বাড়িতে ফিরে যান। চোখে জল নিয়ে তিনি বলেন,ওখানে গিয়ে মানুষের সাহায্য নিয়ে অপারেশন করবো। বর্তমানে মোরশেদা বেগম চরম কষ্টে দিন কাটাচ্ছেন। জীবনের প্রতিটি দরজা যেন তাঁর জন্য বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে মানবতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তানভির আহমেদ ভাই, যিনি ইতোমধ্যে অসহায় এই মাকে সহায়তার উদ্যোগ নিয়েছেন। তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আমরা প্রতিদিনই নানা প্রয়োজনে অর্থ ব্যয় করি, কিন্তু আজ যদি সামান্য কিছু দান করি হয়তো একটি মায়ের জীবন বাঁচাতে পারব, একটি ছেলের মুখে আবার হাসি ফুটবে। মানবিক সহায়তা পাঠানোর নম্বর, 📱 বিকাশ – 01312-937709 (মোঃ লিখন হোসেন) আসুন, আল্লাহর রাস্তায় এই অসহায় নারীর পাশে দাঁড়াই। একটু সাহায্য, এক ফোঁটা দয়া হয়তো পরিবর্তন এনে দিতে পারে একটি পুরো জীবনে।



ফেসবুকে আমরা