August 11, 2026, 11:50 am
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ

মোঃ সাইদুল ইসলাম গাজীপুর

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ শাহ আলম খলিফার বিরুদ্ধে দায়ের করা ধর্ষণচেষ্টা মামলাকে মিথ্যা ও বানোয়াট দাবি করে তা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেল ৫টায় পিরুজালীর খলিফা মার্কেট এলাকায় ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইউপি সদস্য শাহ আলম খলিফার বিরুদ্ধে দায়ের করা মামলাটি জমি সংক্রান্ত বিরোধের ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে বলে তারা মনে করেন। তবে মামলার অভিযোগের সত্যতা আদালত বা তদন্তে প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত না করে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তারা। বক্তারা বলেন, গত ৩১ জুলাই পিরুজালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় জমি মাপাকে কেন্দ্র করে ইউপি সদস্য শাহ আলম খলিফা ও মামলার অভিযোগকারীর মধ্যে বিরোধের ঘটনা ঘটে।তাদের দাবি, ওই সময় ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের অনেকেই ধর্ষণচেষ্টার মতো কোনো ঘটনা প্রত্যক্ষ করেননি। ফলে অভিযোগের সত্যতা যাচাই করতে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘটনাস্থলের ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য-প্রমাণ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন। প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে আব্দুল আলিম সংবাদকর্মীদের বলেন, “আমাদের পরিষদের চেয়ারম্যান সাহেব যদি একজন ওয়ার্ড সদস্যের সুরক্ষা দিতে না পারেন, তাহলে একজন জনপ্রতিনিধি হিসেবে তার দায়িত্ব কোথায়?” তিনি দাবি করেন, ঘটনার পরের দিন সকালে মামলার বাদী আয়েশা আক্তার চেয়ারম্যানের বাড়িতে গিয়েছিলেন। এরপরই শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।আব্দুল আলিম আরও বলেন, ঘটনার প্রকৃত সত্য কী, সেটি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক। কিন্তু তদন্তের আগেই একজন জনপ্রতিনিধিকে সামাজিকভাবে হেয় করা বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে প্রত্যেকটি তথ্য যাচাই করুক। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, মামলাটি রুজুর আগে অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করা হয়েছিল কি না এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শী, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ যাচাইয়ের সুযোগ নেওয়া হয়েছিল কি না। তারা এসব বিষয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানান। বক্তারা আরও বলেন, “আইনের প্রতি আমাদের আস্থা আছে। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু কেউ নিরপরাধ হলে তাকেও যেন একটি অভিযোগের ভিত্তিতে হয়রানির শিকার হতে না হয়। মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন বলেন, জমি নিয়ে বিরোধের ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি অন্যদিকে মোড় নিয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন। তারা পুলিশের কাছে মামলার বাদী ও আসামি উভয় পক্ষের বক্তব্য গ্রহণ, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনাস্থলের সম্ভাব্য ভিডিও ফুটেজ সংগ্রহের দাবি জানান। সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, “কোনো পক্ষের চাপ, প্রভাব কিংবা সামাজিক অবস্থান বিবেচনা না করে তদন্ত হতে হবে। অভিযোগ সত্য হলে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আর অভিযোগের সত্যতা না থাকলে নিরপরাধ ব্যক্তিকে হয়রানি থেকে রক্ষা করতে হবে—এটাই আইনের স্বাভাবিক নীতি। প্রতিবাদ সভা শেষে মামলাটি প্রত্যাহার, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং হয়রানি বন্ধের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পিরুজালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি যথাযথভাবে বিবেচনা করা না হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। মামলার প্রেক্ষাপট: গত ২ আগস্ট জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি রেকর্ড করা হয়। মামলায় আনা অভিযোগের সঙ্গে আন্দোলনকারীদের বক্তব্যের মধ্যে সুস্পষ্ট মতবিরোধ রয়েছে। ফলে অভিযোগের সত্যতা নির্ধারণে আইনানুগ ও নিরপেক্ষ তদন্তের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত কর্মকর্তা মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।



ফেসবুকে আমরা