August 11, 2026, 11:51 am
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এর উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের এক আন্তরিক ও ফলপ্রসূ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাষ্ট্রের পারদু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েন এর অধ্যাপক ড. আহমেদ মুস্তফা এবং অবার্ন ইউনিভার্সিটির কলেজ অব এগ্রিকালচার এর সহকারী অধ্যাপক টিমোথি জে. ব্রুস। মূলত পারদু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েন এর অধ্যাপক ড. আহমেদ মুস্তফা এর সার্বিক সহযোগিতায় এ সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। এ সময় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. ফারহানা হক, ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান, সহকারী অধ্যাপক ইব্রাহিম রশিদ এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।সাক্ষাতের শুরুতে অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানিয়ে পারস্পরিক কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। পরে গাকৃবির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের সামগ্রিক অগ্রযাত্রা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ২০২৫ ও ২৬ সালে আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) এবং কিউএস র‌্যাঙ্কিংয়ের বিভিন্ন ক্যাটাগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি বৈশ্বিক অঙ্গনেও মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ ইতিহাস, গবেষণায় অর্জিত সাফল্য, কৃষি ও মৎস্য খাতে উদ্ভাবিত প্রযুক্তি এবং কৃষকবান্ধব নতুন জাত উদ্ভাবনের বিষয়েও বিস্তারিত আলোকপাত করেন। আলোচনায় উভয় পক্ষ শিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং আধুনিক কৃষি ও জলজ প্রাণিসম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় প্রফেসর ড. আহমেদ মুস্তফা এবং টিমোথি জে. ব্রুস গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে অবার্ন ইউনিভার্সিটি এবং পারদু ইউনিভার্সিটির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একটি কার্যকর সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব তুলে ধরেন এবং উপাচার্য এ প্রস্তাবকে স্বাগত জানান। উভয় পক্ষই আশা প্রকাশ করেন, ভবিষ্যতে একটি ফলপ্রসূ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে তা গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। সাক্ষাৎ শেষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিদেশি অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন উপাচার্য। পরবর্তীতে টিমোথি জে. ব্রুস গাকৃবির গবেষণা মাঠ, আধুনিক গবেষণাগার এবং ফিশারিজ অনুষদ পরিদর্শন করেন। তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামো, চলমান বৈজ্ঞানিক কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা সম্পর্কে গভীর সন্তোষ প্রকাশ করেন



ফেসবুকে আমরা