August 11, 2026, 11:50 am
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

হাবিবুর রহমান গাজীপুর

কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার এক অসহায় পরিবারের মাথা গোঁজার একমাত্র আশ্রয়টুকুও ধসে পড়েছে। মাটির বসতঘর হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ওই উপজেলার ছাটাবর গ্রামের মাসুম মিয়া ও তার পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণে মাটির তৈরি ঘরটির দেয়াল নরম হয়ে একপর্যায়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যবশত, ঘর ধসের সময় পরিবারের সদস্যরা বাইরে থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। মাসুম মিয়া বলেন, “এটাই ছিল আমাদের একমাত্র থাকার ঘর। বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। এখন স্ত্রী-সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে। নতুন করে ঘর নির্মাণের সামর্থ্য আমার নেই।প্রতিবেশী শাজাহান, স্থানীয় ইউপি মহিলা সদস্য কবিতা বেগম জানান, পরিবারটি দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে রয়েছে। নিজেদের উদ্যোগে ঘর নির্মাণ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই তারা সরকারি সহায়তা এবং সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন।এলাকাবাসীর দাবি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই পরিবারকে জরুরি ভিত্তিতে আশ্রয় ও ত্রাণ সহায়তা দেওয়া প্রয়োজন। একই সঙ্গে দুর্যোগপ্রবণ এলাকার ঝুঁকিপূর্ণ মাটির ঘরে বসবাসকারী দরিদ্র পরিবারগুলোর জন্য টেকসই আবাসনের ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছেন তারা



ফেসবুকে আমরা