August 11, 2026, 11:51 am
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার

হাবিবুর রহমান গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত পিএইচডি প্রোগ্রামের গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নের লক্ষ্যে প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ আগস্ট বাউবির গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের শিক্ষক কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পিএইচডি প্রোগ্রামের দুই গবেষক তাঁদের গবেষণা কার্যক্রম উপস্থাপন করেন। সকাল ১০টায় মেজর কায়সার মিলন “Challenges and Opportunities in Preserving the History of Border Security: A Study of the Border Guard Bangladesh Museum” এবং বেলা সাড়ে ১১টায় মেজর এম. জাহিদ হাসান মারুফ “Security Measures and Military Strategies in the Independent Bengal Sultanate (1352-1576): A Cultural Historical Study of Defensive and Offensive Tactics শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে মূল্যবান বক্তব্য প্রদান করেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। নবীন গবেষকদের অভিনন্দন জানিয়ে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান বলেন, গবেষণা হচ্ছে কোনো বিষয় বা সমস্যা সম্পর্কে সুশৃঙ্খল ও বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুন তথ্য অনুসন্ধান, বিশ্লেষণ ও জ্ঞান সৃষ্টির প্রক্রিয়া। এর মাধ্যমে বিদ্যমান জ্ঞানের সত্যতা যাচাই, নতুন ধারণা উদ্ভাবন এবং সমস্যার সমাধান খোঁজা হয়। তিনি বলেন, “জানার জন্য পরিকল্পিত ও প্রমাণভিত্তিক অনুসন্ধানই গবেষণা। আজকের এ প্রয়াস আগামীকালের জন্য পাথেয় হয়ে থাকবে। গবেষণা দুটির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাউবির ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ড. মো. আদনান আরিফ সালিম। সেমিনারে বহিঃসদস্য হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোহম্মদ কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক ড. শেখ মনিরউদ্দিন জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। আরো ছিলেন গবেষণা সমন্বয় কমিটির চেয়ারপারসন এবং ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছা. শিরিন সুলতানা। পিএইচডি গবেষকদের গবেষণার অগ্রগতি, গবেষণার মান ও কার্যক্রম মূল্যায়নের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়



ফেসবুকে আমরা