August 11, 2026, 1:56 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

ইউনিয়ন পরিষদে কোটি টাকার সরকারি বরাদ্দ, কিন্তু কতটুকু জানেন সাধারণ মানুষ? স্বচ্ছতা ও তথ্য প্রকাশের জোরালো দাবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রতিবছর সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, খাদ্য সহায়তা, অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক নানা প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ প্রদান করা হয়। কিন্তু এসব বরাদ্দ, প্রকল্প ও সেবার বিষয়ে অধিকাংশ সাধারণ মানুষের স্পষ্ট ধারণা নেই। ফলে অনেক প্রকৃত উপকারভোগী সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করছেন সচেতন নাগরিকরা। সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফ (VGF), ভিজিডি (VGD), টিসিবির স্বল্পমূল্যের পণ্য, কর্মসংস্থান কর্মসূচি, রাস্তা-ঘাট, কালভার্ট, ড্রেন নির্মাণ ও সংস্কার, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন নাগরিক সেবাও ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রদান করা হয়। অনুসন্ধানে দেখা যায়, অনেক এলাকায় সাধারণ মানুষ জানেন না কোন খাতে কী ধরনের সরকারি সুবিধা রয়েছে, কারা সেগুলোর জন্য আবেদন করতে পারেন কিংবা কীভাবে আবেদন করতে হয়। একই সঙ্গে বছরে কোন খাতে কত টাকা বরাদ্দ এসেছে, কোন প্রকল্পে কত ব্যয় হয়েছে এবং কারা সুবিধাভোগী—এসব তথ্যও অনেক সময় সাধারণ মানুষের কাছে সহজলভ্য থাকে না। স্থানীয় সরকার বিশেষজ্ঞদের মতে, ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে সরকারি বরাদ্দ, উন্নয়ন প্রকল্পের ব্যয়, ঠিকাদারের নাম, কাজের সময়সীমা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা নিয়মিত প্রকাশ করা হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে। এতে অনিয়মের সুযোগ কমবে এবং জনগণও তাদের প্রাপ্য অধিকার সম্পর্কে সচেতন হবেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ইউনিয়ন পরিষদ জনগণের সবচেয়ে কাছের সেবাদানকারী প্রতিষ্ঠান। তাই সরকারি অর্থে পরিচালিত প্রতিটি প্রকল্পের তথ্য জনগণের জন্য উন্মুক্ত করা, উন্মুক্ত বাজেট সভা নিয়মিত আয়োজন করা এবং তথ্য অধিকার আইনের আলোকে যে কোনো নাগরিকের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা জরুরি। সচেতন মহলের অভিমত, সরকারি বরাদ্দ ও জনসেবার তথ্য জনগণের কাছে সহজভাবে পৌঁছে দিলে শুধু স্বচ্ছতাই বাড়বে না, প্রকৃত উপকারভোগীরাও তাদের ন্যায্য অধিকার সম্পর্কে জানতে পারবেন। একই সঙ্গে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য



ফেসবুকে আমরা