পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভাওয়ালগড় ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা। এই ঈদ আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করুক। ত্যাগের মহিমায় মহিমান্বিত এই পবিত্র উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। তিনি আরও বলেন, ভাওয়ালগড় ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। জনগণের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আমি ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি। আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, একটি আধুনিক, উন্নত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও জনবান্ধব ভাওয়ালগড় ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।জনগণের প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করব। তিনি ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান। সবশেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ, জাতি এবং ভাওয়ালগড় ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে আবারও পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। বাংলাদেশ জিন্দাবাদ