August 13, 2026, 1:20 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

কলম হোক সত্য ও সাহসের সৈনিক” — গাজীপুর সাংবাদিক পরিষদের বর্ষপূর্তিতে ড. সেলিম রেজা

গাজীপুর প্রতিনিধি

সত্য ও শোষিতের পক্ষে’—এই আদর্শকে ধারণ করে গাজীপুর সাংবাদিক পরিষদ এক বছর অতিক্রম করে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় গাজীপুর সাংবাদিক পরিষদের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব ড. সেলিম রেজা বলেন,সাংবাদিকদের কলম হতে হবে সত্য ও সাহসের সৈনিক। অন্যায়, অনিয়ম ও শোষণের বিরুদ্ধে সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা একে অপরের পরিপূরক। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে হলে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ সময় তিনি সাংবাদিকদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ আয়োজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মো. মোজাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা ও সমাজসেবক সেলিম ভুঁইয়া এবং প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা কবি, সাহিত্যিক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশবিদ ও সাংবাদিক সাঈদ চৌধুরী, সাংবাদিক মিঠুন সিদ্দিকী, এস এম জহিরুল ইসলাম, হাবীবুর রহমান, আলমগীর ইসলাম, ইব্রাহিম সরকার, শেখ ফরিদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।বক্তারা গাজীপুর সাংবাদিক পরিষদের এক বছরের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনটি আরও সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শরীফ উসমান হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়



ফেসবুকে আমরা