August 12, 2026, 1:05 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

কাপাসিয়ায় জনতা ব্যাংক পিএলসি শাখায় গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন

হাবিবুর রহমান

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ১৯ অক্টোবর থেকে ২ নভেম্ব^র পর্যন্ত ‘গ্রাহক সেবা পক্ষ’ এর উদ্বোধন করেছে শতভাগ রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংক পিএলসি কাপাসিয়া শাখা। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ‘গ্রাহক সেবা পক্ষ’ পালনের উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জনতা ব্যাংক পিএলসি কাপাসিয়া তাজউদ্দীন আহমদ চত্বর শাখা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মাহমুদুল হাসান এই গ্রাহক সেবা পক্ষের শুভ উদ্বোধন করেন। এ সময়  ব্যাংকের সহকারি শাখা ব্যবস্থাপক মুহাম্মদ কায়সার উদ্দীন খান  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমান সময়ে ব্যাংকিং খাতের আধুনিক সেবা ও সুবিধা সম্পর্কে গ্রাহক তথা রেমিটেন্স প্রদান ও গ্রহণকারী গ্রাহকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল লেনদেন, নিরাপদ সঞ্চয় এবং আর্থিক পরিকল্পনায় তাদের এগিয়ে আসতে হবে। রেমিট্যান্ট এদেশের মূল চালিকাশক্তি, তাই কোন ভাবে হুন্ডি বা অন্য কোন অবৈধ পথে কষ্টার্জিত টাকা প্রেরণ করে যেন প্রতারিত না হয় চারদিকে ব্যাংক এবং গ্রাহক উভয়কেই নজর রাখতে হবে। উক্ত ব্যাংকের পক্ষ থেকে ফরেন রেমিটেন্স এর উপকার ভোগীদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ব্যাংকিং সেবা গ্রাহক মোঃ শাকিল হাসান, মোঃ ওবায়েদ উল্লাহ সরকার, ব্যাংকের সিনিয়র কর্মকর্তা রাজিব দেবনাথ, জাকির হোসেন আকন্দ, ফরেন রেমিট্যান্স কর্মকর্তা মোহাম্মদ শরিফ, উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা