August 12, 2026, 2:04 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরের জঙ্গলে লাশের গুঞ্জন, প্যাকেট খুলতেই বের হলো যা

গাজীপুর প্রতিনিধি।

একটি প্যাকেটের মতো বস্তু নীল রঙের পলিথিনে মোড়ানো। সেটি কালো রশি দিয়ে বাঁধা। দেখে মনে হচ্ছিল মানুষের লাশ মোড়ানো। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে সেই প্যাকেট খুলে দেখে একটি মৃত কুকুর। ঘটনাটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মুরাদপুর এলাকার। গতকাল বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার মুরাদপুর এলাকার জঙ্গলে স্থানীয় কয়েকজন পলিথিনে মোড়ানো একটি বস্তু দেখতে পান। তাঁদের ধারণা হয়, কাউকে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে। অনেকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে লাশ পাওয়ার খবর ছড়িয়ে দেন। গতকাল রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। সেই প্যাকেট খুলে পুলিশ দেখতে পায় মৃত বিদেশি একটি কুকুর। আকারে বেশ লম্বা। সেটিকে পলিথিন দিয়ে মুড়িয়ে কে বা কারা সেখানে ফেলে গেছেন।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, ‘প্যাকেটটি প্রথমে যে কেউ দেখলে মনে করবেন মানুষের লাশ বেঁধে ফেলে যাওয়া। পরে প্যাকেট খুলে দেখা যায় মৃত কুকুর। সেটি কে বা কারা ফেলে গেছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।’



ফেসবুকে আমরা