August 12, 2026, 12:44 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক গাজীপুর।

সড়কের এক লেইন বন্ধ রেখে রাজধানী ঢাকা থেকে নিজ কর্মস্থলে যাওয়ার ঘটনায় আলোচনায় আসা গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ডিআইজি নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে।

জিএমপির পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান পুলিশ সদর দপ্তরের চিঠির বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ কমিশনারের দায়িত্ব পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তাকে দিতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলেন, এরকম নির্দেশের অর্থ হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্বস্থল থেকে প্রত্যাহার বা সরিয়ে নিয়ে আসা।

অন্তর্বর্তী সরকারের সময়ে অবসর থেকে ফিরিয়ে এনে দুদফায় পদোন্নতি দেওয়া পুলিশ কর্মকর্তা নাজমুল জিএমপি কমিশনারের দায়িত্ব পান ২০২৪ সালের ১১ নভেম্বর। গত ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন।

গাজীপুরের পুলিশ কমিশনার হলেও তিনি রাজধানী ঢাকায় থাকতেন। সম্প্রতি একটি সংবাদপত্রে রাজধানী থেকে প্রতিদিন তার গাজীপুরে যাওয়া আসার সময়কালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সড়কের একটি অংশ বন্ধ রাখার খবর প্রকাশিত হয়। এটি পুলিশ সদর দপ্তরের এক প্রতিবেদনেও উঠে আসে।

সেই খবরে বলা হয়, গাজীপুর যাওয়ার পথে টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ককে একমুখী করে দেওয়া হয়। আবার ফেরার পথে গাজীপুর থেকে ঢাকামুখী লেন বন্ধ করা হয়।

এ খবরের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাস্তা বন্ধ করে যাওয়ার বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়ার কথা সাত দিন আগে বলেছিলেন।

ওই খবরে বলা হয়, ডিআইজি নাজমুল এক কর্মকর্তার ব্যক্তিগত টাকায় কেনা একটি গাড়ি ব্যবহার করছিলেন।এ খবর প্রকাশের পর তার গাড়ি নিয়ে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা মো. নাজমুল করিম খান পুলিশ সুপার থাকার সময় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে চাকরি ফিরে পরপর দুটি পদোন্নতি পেয়ে ডিআইজি হন তিনি।

এরপর পুলিশ সদরে সংযুক্ত ছিলেন। সেখান থেকে তাকে ঢাকায় পুলিশ স্টাফ কলেজে ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরে তাকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার করা হয়।



ফেসবুকে আমরা