August 12, 2026, 4:11 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

নিজস্ব প্রতিবেদক ।

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এসময় দখলদারদের হামলায় সওজের দুই কর্মকর্তা আহত হন।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে ১ নম্বর সি অ্যান্ড বি বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় এ অভিযান চালানো হয়।

আহতরা হলেন-সওজের সার্ভেয়ার রবিউল ইসলাম এবং উপ-সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী। তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত সওজের অধিগ্রহণকৃত জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরাতে গত ২৮ আগস্ট গণবিজ্ঞপ্তি জারি করা হয়। তারই ধারাবাহিকতায় আজ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে হামলার ঘটনা ঘটে। কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের অভিযোগ, অভিযানে বৈষম্য করা হয়েছে। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সওজ কর্মীদের বাকবিতণ্ডা হয়। পরে ক্ষুব্ধ লোকজন সার্ভেয়ার ও একজন অফিস স্টাফকে ঘেরাও করে মারধর করেন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সওজের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রকৌশলী খন্দকার শরিফুল আলমসহ বিভিন্ন কর্মকর্তা। এছাড়া শ্রীপুর থানা ও মাওনা হাইওয়ে থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লি বিদ্যুৎ কর্মীরা অভিযানে অংশ নেন।

নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, হামলার সময় আমি রাস্তার অপর পাশে অভিযানের নেতৃত্ব দিচ্ছিলাম। আহত সহকর্মীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, অভিযানের সময় পুলিশ মোতায়েন ছিল। তবে সার্ভেয়ারসহ কয়েকজন কর্মকর্তা আলাদা থাকায় তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযানে মহাসড়কের পাশের শতাধিক দোকানপাট ও বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়



ফেসবুকে আমরা