August 12, 2026, 1:25 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরের শ্রীপুরে বৃদ্ধাকে হত্যার ঘটনায় আটক ১

গাজীপুর।

কুড়ানোকে কেন্দ্র করে কমলা বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যার ঘটনায় আশি মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভুতুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্তকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর আশিক মিয়া নিজেই গণমাধ্যমকে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দেন। তিনি জানান, প্রতিদিনের মতো ভোরে তিনি তাল কুড়াতে যান। তিনি তিনটি তাল কুড়িয়ে জমা করার পর কমলা বেগম সেখানে আসেন এবং তার জমানো তালগুলো নিয়ে যাচ্ছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। আশিক উত্তেজিত হয়ে কমলা বেগমকে মারধর করেন। পরে কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মাটিচাপা দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, স্থানীয় এক নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে শনাক্ত করে আটক করতে সক্ষম হয়। আসামি প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে।ওসি আরও বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ চলছে। গতকাল তাল কুড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর বাড়ির কাছে মাটিচাপা দেওয়া অবস্থায় বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।



ফেসবুকে আমরা