August 12, 2026, 12:45 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরের শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির অভিযোগ, ‘ঘটনা ঘটেনি’ বলছে পুলিশ

শ্রীপুর গাজীপুর প্রতিনিধ।

গাজীপুরের শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতরা পল্লী বিদ্যুৎ বিভাগের দুই কর্মীকে জঙ্গলে বেঁধে রেখে তাদের কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা লুটে নেয়। স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ দুপুর ১২টা পর্যন্ত এ বিষয়ে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান। বুধবার (৩ আগস্ট) শিমলাপাড়া অভিযোগকেন্দ্রের লাইনম্যান ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (২ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১টায় শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর সড়কের শিমলাপাড়া পল্লী বিদ্যুৎ অভিযোগকেন্দ্র-সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

ডাকাতের কবলে পড়া শিমলাপাড়া পল্লী বিদ্যুৎ অভিযোগকেন্দ্রের দুই কর্মী হলেন- ইনচার্জ নিরঞ্জন মণ্ডল (৫০) এবং লাইনম্যান গ্রেড-১ তৌহিদুল ইসলাম (৩৮)। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি মাওনা জোনাল অফিসের অধীন শ্রীপুরের শিমলাপাড়া অভিযোগকেন্দ্রের লাইনম্যান ফারুক আহমেদ জানান, ইনচার্জ নিরঞ্জন মণ্ডল ও লাইনম্যান তৌহিদুল ইসলাম রাত পৌনে ১০টার দিকে অফিস থেকে মাওনা ইউনিয়নের সিংদিঘী ও বাইলাবাড়ী গ্রামে গ্রাহকদের অভিযোগে বৈদ্যুতিক লাইন নিরসনসংক্রান্ত কাজে বের হন। সেখান থেকে ফেরার পথে রাত পৌনে ১১টার দিকে শিমলাপাড়া বাজারের পূর্ব দিকের মেইন সড়কে হাসিখালি ব্রিজের পাশে অজ্ঞাত ১০-১২ জনের ডাকাত দল সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেয়। এ সময় ডাকাতরা পল্লী বিদ্যুতের ওই দুই কর্মীকে মারধর করে শালবনের গভীর জঙ্গলে নিয়ে গজারি গাছের সঙ্গে বেঁধে রাখে। ডাকাত সদস্যরা তাদের কাছ থেকে অফিসের দাফতরিক কাজে ব্যবহৃত একটি টিভিএস মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং তাদের ব্যক্তিগত দুইটি মোবাইল ফোন লুটে নেয়। ডাকাতরা তাদের দুজনকে সড়কের পাশেই জঙ্গলে ফেলে রেখে ভোর ৫টার দিকে চলে যায়। সকালে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা তাদের উদ্ধার করে।

শ্রীপুর থানাধীন মাওনা (চকপাড়া) পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বুধবার দুপুর ১২টায় বলেন, ‘শিমলাপাড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতির বিষয়ে আমি কিছুই জানি না। আপনাদের (সাংবাদিকদের) কাছেই শুনলাম। তবে এ বিষয়ে আমি খোঁজ নিচ্ছি।’

মাওনা পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শান্তনু রায় বলেন, ‘এ ঘটনায় ইতোমধ্যে অফিসের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভিকটিম (ভুক্তভোগীর) পক্ষ থেকেও তারা আরেকটি অভিযোগ দেওয়ার জন্য থানায় যাচ্ছেন।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘ওই সড়কে পুলিশের মোবাইল টিম ডিউটিতে ছিল। তাদের কাছ থেকে জানতে পারলাম কোনও ডাকাতির ঘটনা ঘটেনি। একটি মোটরসাইকেল এবং মোবাইল ফোন টান দিয়ে নিয়ে গেছে। কোনও ডাকাতির ঘটনা ঘটেনি। তারা অভিযোগ দিলে আমরা মামলা নেবো।’



ফেসবুকে আমরা