August 13, 2026, 11:45 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরে দুই শতাধিক আদিবাসী বিএনপিতে যোগদান

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকল ১১ ঘটিকায় যোগদান অনুষ্ঠানে প্রায় ২০০ জনেরও বেশি আদিবাসী নেতা-কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলা বিএনপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক হীড বাংলাদেশ ও চেয়ারপারসন এডাব। সভাপতিত্ব করেন আলহাজ্ব আবু তাহের মুসুল্লী, আহ্বায়ক, গাজীপুর সদর উপজেলা বিএনপি। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আবুবকর ছিদ্দিক, সদস্য সচিব, গাজীপুর সদর উপজেলা বিএনপি, এবং আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী, আহ্বায়ক সদস্য, গাজীপুর জেলা বিএনপি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপচাঁন বর্মন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব ফজল হক মুসুল্লী, নুরুল আমিন মাষ্টার, আজহার ইসলাম মন্ডল, সাবেক দপ্তর সম্পাদক আবু সায়েম মোল্লা, সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির পতাকাতলে নতুন এই যোগদান গাজীপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।



ফেসবুকে আমরা