August 12, 2026, 2:41 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সমাজ উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল আলী গাজীপুর

গাজীপুরে বিশ্ববিদ্যালয় পরিক্রমা”র আয়োজনে শিক্ষা ও সংস্কৃতির বিকাশ, মাদক নিয়ন্ত্রণ, শ্রমবাজার ও শিল্পমুখী কার্যক্রম এবং সমাজ উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুর ২টা ৪০ মিনিটে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ লুৎফর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ কমিশনার (প্রশাসন শাখা), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক জনাব হারুন অর রশিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব শওকত হোসেন সরকার, সমাজসেবক ও সভাপতি, গাজীপুর মহানগর বিএনপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিভাগীয় প্রধান, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ; মো. শফিকুল ইসলাম, সাবেক আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর; এস. এম. মোশাররফ হোসেন মিলন, মহাসচিব, বাংলাদেশ লিটিও পৌর কর্মচারী ফেডারেশন; প্রকৌশলী মুহা. আরিফ আহম্মেদ, সহ-সভাপতি, মানবাধিকার কমিশন, গাজীপুর জেলা; কামাল উদ্দিন আহম্মদ, সদস্য সচিব, নাগরিক ঐক্য, গাজীপুর জেলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মো. আলতাফ হোসেন সরদার, বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান। সভায় বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দের সম্মাননা প্রদান ও স্মারক বিতরণ করা হয়।



ফেসবুকে আমরা