June 13, 2026, 8:08 am
শিরোনাম:
গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ-এর যোগদান ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসি মহোদয়ের উদ্যোগ ফুয়াং টাইলস মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা গাজীপুরে ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা গাজীপুরে গাছে গাছে কাঁঠাল, বাম্পার ফলনে খুশি চাষি ও ব্যবসায়ীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরে   ডাইং কারখানায়  অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, পাঁচ বছরে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ বাইপাস লাইনে গোপনে গ্যাস ব্যবহার; অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে ভাওয়াল মির্জাপুর – নয়ানগর সড়কে সংস্কার কাজ সম্পন্ন, চলাচলে দুর্ভোগের অবসান

গাজীপুরে জমেছে পশুর হাট

হাবিবুর রহমান গাজীপুর

ঈদকে সামনে রেখে গাজীপুরে জমে উঠেছে পশুর হাট। জেলার ছোট বড় ১২৫টি হাটে পশু বেচাকেনা হচ্ছে।জেলা ও জেলার বাইরে থেকেও পশু খামারিরা তাদের আদরের পশু নিয়ে আসছেন হাটগুলোতে। রাজধানী ও আশেপাশের জেলা থেকেও ক্রেতারা আসছেন কোরবানির পশু কিনতে। শেষ সময়ে বাজারগুলোতে এখন উপচে পড়া ভিড়। জেলার কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরাস্তা পশুর হাট। যা বসছে প্রতিদিন । স্থানীয় উপজেলার বিভিন্ন গ্রাম এলাকা থেকে খামারিয়া গরু নিয়ে আসছেন এ হাটে। শুধু তাই নয় পাবনা সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, সাভার এলাকা থেকে ট্রাক বোঝাই করে খামারি ও পাইকাররা এই হাটে আসছেন পশু বিক্রি করতে। যোগাযোগ ব্যবস্থা ভাল থাকায় ও হাটের ব্যবস্থাপনা অনুকূলে থাকায় এই হাটটি বরাবরই জমে উঠে প্রতিবছর। মহিষ, ছাগল , ভেড়াও মিলছে ওই হাটে। জামালপুর চৌরাস্তা হাট কমিটির সদস্য ইয়াকুব আলী জানালেন, একটি গরু প্রতি হাসিল রাখা হয় মাত্র ৫০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত। বাজারে যথেষ্ট নিরাপত্তা বিদ্যমান। প্রতিবছর শত শত ট্রাক ও পিকআপ ভ্যানে করে দূর-দূরান্ত থেকে পশু খামারিরা এই পুরনো হাটে আসেন পশু বিক্রি করতে। ন্যায্য মূল্য পেয়ে পশু বিক্রেতারাও সন্তুষ্ট হন। নারায়ণগঞ্জ থেকে আসা পশু ক্রেতা আরিফ শামস জানালেন, ঐতিহ্যবাহী এই হাটের সুনাম শুনে নারায়ণগঞ্জ থেকে গরু কিনতে এসেছি। এখানকার সার্বিক পরিবেশ নিরাপদ মনে হচ্ছে। শুধু দিন নয় সারারাত ধরে এ বাজারে পশু বেচাকেনা চলবে ঈদকে সামনে রেখে । মহানগরের বোর্ড বাজার, কাপাসিয়ার কাওরাইদ , শ্রীপুর মাওনা , ভাওয়াল মির্জাপুর, ফুলবাড়িয়া হাটগুলো ঘুরে দেখা গেছে সেখানে হাজার হাজার দেশীসহ নানাজাতের গরু মহিষসহ পশু বেচাকেনা হচ্ছে। জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জেলার পশুর হাট গুলোতে নিরাপত্তা দানে কোন ঘাটতি নেই



ফেসবুকে আমরা