August 13, 2026, 4:32 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় নতুন যুগের সূচনা

আব্দুল আলী গাজীপুর

দুর্যোগ মোকাবেলায় দক্ষ জনবল তৈরি, আধুনিক গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কার্যকর প্রস্তুতি জোরদারের লক্ষ্যে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) দুপুরে গাজীপুরের ধরপাড়া সাতাইশ চৌরাস্তা এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তবায়নাধীন এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ শওকত হোসেন সরকার, এম মনঞ্জুরুল করিম রনি, আসাদুল হাবিব দুলু, এম ইকবাল হোসেইন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গাজীপুরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর এই ইনস্টিটিউট চালু হলে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রশিক্ষিত জনবল গড়ে তোলার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে একটি স্মারক বৃক্ষরোপণ করেন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গাজীপুর সফরকালে প্রধানমন্ত্রী আরও কয়েকটি সরকারি কর্মসূচিতে অংশ নেন। সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।



ফেসবুকে আমরা