August 13, 2026, 6:32 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরে ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার এলাকায় এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় শোভাযাত্রার নেতৃত্ব দেন গাজীপুর-০৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সদর উপজেলার আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসল্লী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বকর সিদ্দিক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা আহ্বায়ক সদস্য ও সদর উপজেলা  বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী, সদর উপজেলা বিএনপির সদস্য ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ফজলুল হক মুসল্লী, সদর উপজেলার আহ্বায়ক সদস্য নুরুল আমিন মাষ্টার, সদর উপজেলার আহ্বায়ক সদস্য, মোঃ আজহার ইসলাম মন্ডল,সদর উপজেলার আহ্বায়ক সদস্য  নাজিম বেপারী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শোভাযাত্রা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।



ফেসবুকে আমরা