August 12, 2026, 4:12 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর।

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর।

গাজীপুরে সাত দফা দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করে নগরীর শিববাড়ী মোড়ে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করেন তারা। ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

জানা গেছে, ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন এলাকা থেকে নগরীর ডুয়েট সংলগ্ন মিষ্ট মোড়ে জড়ো হতে থাকেন।

সেখান থেকে জয়দেবপুর রেলস্টেশনে গিয়ে মিছিল শেষ করেন। পরবর্তীতে শিববাড়ী মোড়ে গিয়ে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ এবং মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা।

এ সময় শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীরা নেসকোর সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে গ্রেপ্তার ও প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবির বিরোধিতাসহ মোট সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।



ফেসবুকে আমরা