June 2, 2026, 4:27 pm
শিরোনাম:
মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়া নিখোঁজ, সন্ধান কামনা পরিবারের হারানো বিজ্ঞপ্তি হজ শেষে দেশে ফিরেই প্রয়াত বিএনপি নেতা ইমান আলীর কবর জিয়ারত করলেন জয়নাল আবেদীন রিজভী অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা

গাজীপুরে ডুয়েট অশান্ত

হাবিবুর রহমান গাজীপুর

নতুন উপাচার্যের (ভিসি) যোগদানকে কেন্দ্র করে গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) রোববার সকাল ১০ টা থেকেই দিনব্যাপী শিক্ষার্থীদের মধ্যে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া‌র ঘটনা। এতে অশান্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় পরিবেশ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে গত বৃহস্পতিবার এই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের একটি প্রজ্ঞাপন জারি করা হয়।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোঃ ইকবাল হোসেনকে ভিসি নিয়োগ দেওয়া হয়।সে অনুযায়ী নতুন ভিসি হিসেবে রোববার তিনি বিশ্ববিদ্যালয়ে আগমন করলে বিক্ষুব্ধ একদল শিক্ষার্থী মূল ফটকে তাকে আটকে দেয়। এ সময় শিক্ষার্থীরা পালন করে  লাল কার্ড প্রদান কর্মসূচি। অপরদিকে শিক্ষার্থীদের আরেকটি অংশ নতুন ভিসিকে সমর্থন জানিয়ে ক্যাম্পাসে মিছিল বের করে ও অভিনন্দন জানায়। এ নিয়ে শিক্ষার্থীরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ।তাদের মধ্যে চলে সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া।এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাহিরেও। সকাল দশটার পর থেকে বেলা দুটা নাগাদ অশান্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এরিয়া। বিবাদমান শিক্ষার্থীদের একটি অংশের বক্তব্য হল, নতুন ভিসি যোগদান করলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ বন্ধ থাকবে। অপর অংশ দাবি তুলেছে যে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগ করতে হবে। বেলা দেড়টার দিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গেলে বিক্ষুব্ধ ছাত্ররা তার উপর চড়াও হয়। অবশেষে বেলা তিনটার দিকে পুলিশি হস্তক্ষেপে ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়,জানিয়েছে গাজীপুর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় বহিরাগতরাও অংশ নেয় ।



ফেসবুকে আমরা