August 13, 2026, 6:28 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরে নবাগত পুলিশ কমিশনারের সাথে বিএনপির মতবিনিময়: ডা. মাজহারসহ নেতৃবৃন্দের সুচিন্তিত বক্তব্য

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরে নবনিযুক্ত পুলিশ কমিশনারের উদ্যোগে কমিশনারের সঙ্গে  এক  সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহার, মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যানসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় ডা. মাজহার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় মন ভারাক্রান্ত থাকলেও, রাষ্ট্র গঠনে সুশাসন ও গণমানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সাথে ইতিবাচক যোগাযোগ অত্যন্ত জরুরি। পূর্ববর্তী দায়িত্বে থাকা এক ভদ্রলোকের নেতিবাচক আচরণের প্রসঙ্গ স্মরণ করিয়ে দেওয়া হলেও নতুন কমিশনার সাহেবের প্রতি আমাদের প্রত্যাশা ভিন্ন ও উন্নত। তিনি আরও বলেন, “মহামতি প্লেটোর রিপাবলিক গ্রন্থের আদর্শ রাষ্ট্র বিনির্মাণের কিছু উদ্ধৃতি এখানে প্রাসঙ্গিক। জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের মতবিনিময়ে কমিশনার সাহেবের আন্তরিকতা আমাদের আশাবাদী করেছে। সভায় উপস্থিত নেতৃবৃন্দও গাজীপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা এবং সহনশীল রাজনৈতিক পরিবেশ গঠনে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। পুলিশ কমিশনার ও অন্যান্য কর্মকর্তারা মনোযোগ দিয়ে সকল মতামত শোনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।মতবিনিময় শেষে ডা. মাজহার নবাগত পুলিশ কমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে পারস্পরিক আস্থা ও সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনায় সেই ইতিবাচক সম্পর্কের সূচনা হলো বলে আমরা মনে করি। গাজীপুর মহানগর বিএনপির এই উদ্যোগ রাজনৈতিক সৌহার্দ্য ও প্রশাসনিক সমন্বয়ের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।



ফেসবুকে আমরা