August 12, 2026, 4:55 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরে পূজা মণ্ডপে উপহার সামগ্রী বিতরণ করলেন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, গাজীপুর সদর উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে উপহার সামগ্রী বিতরণ করেছেন। শনিবার বিকেলে তিনি সদর উপজেলার বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ পরিদর্শন করে পূজারি ও ভক্তদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন। এ সময় তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার—এই মন্ত্রে আমরা বিশ্বাসী। পূজা উদযাপনকে সুন্দর ও শান্তিপূর্ণ করতে আমি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি এবং থাকব। উপহার সামগ্রী বিতরণকালে স্থানীয় বিএনপির  ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইজাদুর রহমান মিলন আরও বলেন, “আমার রাজনৈতিক জীবনে সর্বদা জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছি। ভবিষ্যতেও সবার সহযোগিতা ও দোয়া নিয়ে গাজীপুরকে একটি আধুনিক ও শান্তিপূর্ণ শহর হিসেবে গড়ে তুলতে চাই। এ সময় পূজা মণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



ফেসবুকে আমরা