August 11, 2026, 12:32 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রি, দুই প্রতিষ্ঠানে ৮ লাখ টাকা জরিমানা

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুরে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়াই পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদন এবং বিক্রয়-বিতরণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। বিএসটিআই গাজীপুরের সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার কৃষিপণ্য ফিডস লিমিটেড-এর বিরুদ্ধে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়া পোল্ট্রি ও ফিশ ফিড বিক্রয়-বিতরণের প্রমাণ পাওয়ায় ‘বিএসটিআই আইন, ২০১৮’ এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। একই অভিযানে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকায় অবস্থিত জাপফা কমফিড বাংলাদেশ পিইটি লিমিটেড-এর বিরুদ্ধে প্রয়োজনীয় সিএম লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়া পোল্ট্রি ফিড বিক্রয়-বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুতফুন্নেছা খানম। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই গাজীপুরের উপপরিচালক ও অফিসপ্রধান এস. এম. তালাত মাহমুদ, সহকারী পরিচালক (মেট) মো. কাউসার আলী এবং সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান। অভিযানের আরো উপস্থিত ছিলেন, ফিল্ড অফিসার (সিএম) মো. খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী অর্ণব চক্রবর্তী এবং পরিদর্শক (মেট) প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী। বিএসটিআই জানায়, ভোক্তাস্বার্থ রক্ষা, মানসম্মত পণ্য নিশ্চিতকরণ এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে



ফেসবুকে আমরা