August 13, 2026, 6:29 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত: কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দের উপস্থিতিতে দেশপ্রেমের উজ্জীবনী আহ্বান

আব্দুল আলী গাজীপুর

গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গাজীপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে “বীর মুক্তিযোদ্ধা সমাবেশ–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জনসণের অতন্দ্র প্রহরী বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিতে নানা দিকনির্দেশনামূলক আলোচনা হয়।সমাবেশের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, আহ্বায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির সেরা সন্তান। তাঁদের সম্মান রক্ষা ও অধিকার প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, সদস্য সচিব, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। তিনি মুক্তিযোদ্ধা কল্যাণ উন্নয়নে নতুন কর্মপরিকল্পনার কথা উল্লেখ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূরুল ইসলাম, সদস্য, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ হিল সাফি, সদস্য, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, সমাবেশে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শওকত হোসেন সরকার, সভাপতি, গাজীপুর মহানগর বিএনপি এবং জনাব এম. মঞ্জুরুল করিম রনি, বিএনপি মনোনীত এমপি প্রার্থী, গাজীপুর-২ ও সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপি। এছাড়া উপস্থিত ছিলেন আয়হান আল মাহমুদ রানা, সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি। সমাবেশের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এড. রফিকুল ইসলাম, আহ্বায়ক, গাজীপুর জেলা ইউনিট কমান্ড। ধন্যবাদ জ্ঞাপন করেন বীর মুক্তিযোদ্ধা এস.কে জবিউল্লাহ, সদস্য সচিব, গাজীপুর জেলা ইউনিট কমান্ড। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্তিযোদ্ধা মীর মোসাদ্দেক হোসেন, আহ্বায়ক, গাজীপুর জেলা ইউনিট কমান্ড।সমাবেশে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে স্থায়ী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।



ফেসবুকে আমরা