August 12, 2026, 1:23 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরে ব্যারিস্টার কায়সারের বাড়িতে ডাকাতি মামলায় গ্রেফতার- ২

নিজস্ব প্রতিবেদক গাজীপুর।

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ব্যারিস্টার কায়সারের বাড়িতে সংঘটিত ডাকাতি মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরের টঙ্গী থানাধীন বনমালা রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে একই মামলায় গুচ্ছগ্রাম এলাকা থেকে আনোয়ার হোসেন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। আনোয়ারের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো১. জামালপুর জেলার বকশীগঞ্জ থানার মালিরচর চালাকপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে জাহির আলী (৪০)২. কুমিল্লার রৌমারী থানার চর ফুলবাড়ী গ্রামের জুনুউদ্দিনের ছেলে মো. মটু মিয়া (৩৭)জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আহম্মেদ বলেন, এরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছে। ব্যারিস্টার কায়সারের বাড়ির ডাকাতি ঘটনায় এদের সংশ্লিষ্টতার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে দলের অন্যান্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আমরা আশা করছি, খুব শিগগিরই পুরো চক্রকে আইনের আওতায় আনা সম্ভব হবে।আইনশৃঙ্খলা বাহিনী আরো জানায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন জেলায় সংঘটিত একাধিক ডাকাতির সঙ্গে জড়িত। মামলার তদন্তে নতুন অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেছে পুলিশ।



ফেসবুকে আমরা