August 12, 2026, 1:43 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরে মদ্যপ অবস্থায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক গাজীপুর।

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতাকে আদালতে সোপর্দ করে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানালে আদালত আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

রোববার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ শুনানি হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে স্থানীয় জনতা মদ্যপ অবস্থায় উদ্ভ্রান্ত আচরণের সময় হিমেল আকন্দ (২২) নামের ওই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দেয়।

হিমেল গাজীপুর মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। তার বাবা মজিবুর রহমান ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাদের বাড়ি নগরীর ভানুয়া এলাকায়।

পুলিশ জানায়, গত ৭ ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ঠেকানোর কথা বলে বৈষম্যবিরোধী ছাত্রদের ডেকে নিয়ে হামলা চালানোর মামলায় ছাত্রলীগ নেতা হিমেল এজাহার নামীয় ৪৯ নম্বর আসামি। ওই হামলায় বৈষম্যবিরোধী অন্তত ১৫ জন ছাত্র গুরুতর আহত হয়েছিলেন। ছাত্রলীগ নেতা হিমেলকে ওই মামলায় আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।

ছাত্রলীগ নেতা হিমেল মাদক কারবারেও জড়িত বলে স্থানীয়দের অভিযোগ।

গাজীপুর মেট্রো সদর থানার এসআই উজ্জ্বল জানান, হিমেলকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়। তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।



ফেসবুকে আমরা