August 13, 2026, 2:24 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরে মামাকে হত্যা করে ট্রেনে পালানোর সময় ভাগ্নে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

গাজীপুরে মামাকে খুন করে ট্রেনে করে পালানোর সময় গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত ভাগ্নে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। ট্রেনটি তখন আখাউড়া রেলস্টেশনে যাত্রাবিরতিতে ছিল।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম সৌরভ হাসান রুদ্র (২২)।

সে গাজীপুরের জয়দেবপুর উপজেলার ভবানিপুর এলাকার বাসিন্দা।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মো. শফিকুল ইসলাম শুক্রবার রাতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে অভিযান চালিয়ে সৌরভকে আটক করা হয়। পরে তাকে জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর জয়দেবপুরের ভবানিপুর গ্রামে আনিসুর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।

অভিযোগ অনুযায়ী, তাকে হত্যা করে তারই ভাগ্নে সৌরভ। পরদিন (১১ সেপ্টেম্বর) জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক সেবনে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সৌরভ মামাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পরপরই সে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত সৌরভ ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছে।



ফেসবুকে আমরা