August 12, 2026, 1:02 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমাণ প্রতিনিধি:

বকেয়া বেতন, ভাতার দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭ টায় শিনওয়ান গার্মেন্টস কোং লিমিটেড, যা বুলবুল নিটিং নামে পরিচিত ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা আন্দোলনে নামেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগস্ট মাসের বকেয়া বেতন, নাইট বিল পাওনা রয়েছে। মালিকপক্ষ বেতন দিতে টালবাহানা করায় এদিন সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন দিঘীরচালা এলাকায় কারখানাসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামে কয়েকশ শ্রমিক। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেয়। পরে প্রায় দেড় ঘণ্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কারখানা মালিকের মোবাইল ফোন বন্ধ থাকায় কারখানার প্রশাসন বেতন পরিশোধে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এরই মধ্যে মালিক পক্ষ মেশিনপত্র সরিয়ে নিতে শুরু করেছে। শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে যোগাযোগ করেও মিলছে না আশ্বাস। তাই বাধ্য হয়ে আন্দোলন করছেন তারা।

গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে শিনওয়ান গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল শুরু হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।



ফেসবুকে আমরা