August 13, 2026, 4:34 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুর আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভূমিধস জয়, ডা. মাজহারুল আলমের নেতৃত্বে উচ্ছ্বাস

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে বিএনপিপন্থী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেল ভূমিধস বিজয় অর্জন করেছে। সুদীর্ঘ কয়েক দশকের মধ্যে অন্যতম বড় এই বিজয়ে আদালত প্রাঙ্গণে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন জাতীয়তাবাদী আদর্শের আইনজীবীরা। ফলাফল ঘোষণার পর বিজয়ী নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং তারা একে গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয়তাবাদী রাজনীতির প্রতি আইনজীবীদের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুরের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. মাজহারুল আলম বলেন, এই বিজয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর গণমুখী রাজনীতির বিজয়। গাজীপুরের বিজ্ঞ আইনজীবীরা তাদের রায়ের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তির প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, “গাজীপুরের আইনজীবী সমাজ সবসময় গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ঐক্য ও সংহতি বজায় রেখে আগামী দিনে বিএনপির নেতৃত্বকে আরও শক্তিশালী করা সম্ভব হবে, ইনশাআল্লাহ। ডা. মাজহারুল আলম বিপুল ভোটে বিজয়ী সভাপতি এড. জাকিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এড. কামরুল হাসান শাকিল-সহ নীল প্যানেলের সকল বিজয়ী প্রার্থীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাৎক্ষণিক অভিনন্দন জানান। এসময় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এড. সিদ্দিকুর রহমান, সদস্য সচিব এড. আব্দুল হালিম, বিএনপি নেতা এড. আব্দুস সালাম, নবনির্বাচিত সভাপতি এড. জাকিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এড. কামরুল হাসান শাকিলসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গাজীপুর জেলা আইনজীবী সমিতির এই নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ বিজয় প্রমাণ করেছে যে আইনজীবী সমাজ যোগ্য, সৎ ও গণতান্ত্রিক নেতৃত্বের পক্ষেই অবস্থান নিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্ব আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং সমিতির উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডা. মাজহারুল আলম গাজীপুরের কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, মহানগর প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক এবং জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে গাজীপুরের সকল আইনজীবীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজীপুর জেলা আইনজীবী সমিতির এই নির্বাচন শুধু একটি পেশাজীবী সংগঠনের নেতৃত্ব নির্বাচন নয়; বরং এটি জাতীয়তাবাদী রাজনীতির প্রতি আইনজীবী সমাজের আস্থা ও সমর্থনের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে নির্বাচন প্রক্রিয়ায় ডা. মাজহারুল আলমের সক্রিয় উপস্থিতি ও নেতৃত্ব জাতীয়তাবাদী আইনজীবীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



ফেসবুকে আমরা