August 12, 2026, 4:54 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুর কাপাসিয়ায় বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর এম এ হাসেম চৌধুরীর গণসংযোগ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এমপি  মনোনয়ন প্রত্যাশা করছেন ফিনল্যান্ড শাখা বিএনপির সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর  এম এ হাসেম চৌধুরী। তিনি বলেছেন, দলীয় হাইকমান্ড মনোনয়ন দিলে এবং জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করলে কাপাসিয়ার সার্বিক উন্নয়নে কাজ করবেন। ২ অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার কাপাসিয়া বাজার এলাকায় গণসংযোগের সময় একান্ত সাক্ষাৎকারে বীর মুক্তিযোদ্ধা প্রপেসর ডক্টর এম এ হাসেম চৌধুরী বলেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই তার রাজনৈতিক পরিকল্পনা। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, “স্বাধীনতার পর থেকে কাপাসিয়া উপজেলা সবচেয়ে বেশি অবহেলিত ছিল।  কর্মসংস্থান সৃষ্টির জন্য পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপনে উদ্যোগ নেওয়া হবে। দরিদ্র শিক্ষার্থীসহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের তিনি নিজ উদ্যোগে সহায়তা প্রদান এবং বৃত্তির ব্যবস্থা করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এম এ হাসেম চৌধুরী আরও বলেন, “অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে  ডক্টর এম এ হাসেম চৌধুরীর এই ঘোষণাকে আগামী নির্বাচনে বিএনপির সক্রিয় প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে গ্রামে ঘুরে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন এবং বিএনপির স্থানীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন।



ফেসবুকে আমরা