August 13, 2026, 2:14 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুর কাপাসিয়ায় শিশু ধর্ষণের চেষ্টা আটক ১

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমাণ প্রতিনিধি:

 

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমাণ প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন সালদৈ এলাকায় বুধবার সকালে মক্তব থেকে বাড়ি ফেরার পথে ৯ বছরের শিশুকে ধর্ষণে চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় এলাকার চিহ্নিত মাদকসেবী ও এক সন্তানের জনক আলমগীর হোসেনকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক আলমগীর হোসেন সালদৈ গ্রামের অধিবাসী। ইতঃপূর্বে এলাকায় ধর্ষণ ও ধর্ষণচেষ্টায় একাধিক ঘটনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়রা জানায়,আলমগীর ইতঃপূর্বে এলাকায় এ ধরনের অনেকগুলো ঘটনা ঘটিয়েছে। ছোট কন্যাশিশুদের সঙ্গে এই জঘন্য কাজগুলো করে থাকে। তার বিরুদ্ধে এ ধরনের ঘটনার অনেক অভিযোগ রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি তার বিরুদ্ধে বিচার সালিশ করেছে একাধিকবার। তার কঠিন শাস্তি না হওয়ায় সে একের পর এক এ ধরনের অপরাধ করেই চলেছে। এ ব্যাপারে শিশুটির মা যুগান্তরকে বলেন, আমার মেয়ে ও ছোট ছেলে একসঙ্গে ফোরকানিয়া মাদ্রাসায় পড়ে। মাদ্রাসা থেকে পড়া শেষ করে বাড়িতে আসার পথে আলমগীর আমার শিশু ছেলেকে মজা কিনে দিয়ে বাড়িতে চলে যেতে বলে, পরে সে আমার মেয়েকে প্রলোভন দেখিয়ে সূর্যের বাপের বাড়ির টেকে নিয়ে যায়। তা দেখে আমার ছেলে দৌড়ে এসে বিষয়টি আমাকে জানান। আমি লোকজন নিয়ে দ্রুত মেয়েকে খুঁজতে যাই এবং জঙ্গলে মেয়েকে অচেতন অবস্থায় পাই। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় দৌড়ে আলমগীর পালাতে চাইলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।



ফেসবুকে আমরা