August 13, 2026, 4:38 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন নীল প্যানেলের প্রার্থীদের বিজয়ে দোয়া ও ভোট চাইলেন ডা. মাজহারুল আলম

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২০২৭ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (নীল প্যানেল) মনোনীত প্রার্থীদের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। তিনি এক শুভেচ্ছা ও সমর্থন বার্তায় বলেন, আসন্ন নির্বাচনে নীল প্যানেলের সকল প্রার্থীর জন্য তিনি আন্তরিক দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট কামনা করছেন। বিশেষ করে সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসান শাকিলের প্রতি সকল আইনজীবীর সমর্থন ও দোয়া প্রত্যাশা করেন তিনি। ডা. মাজহারুল আলম বলেন, “সততা, যোগ্যতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে ইনশাআল্লাহ অ্যাডভোকেট কামরুল হাসান শাকিল আইনজীবী সমাজের আস্থা, অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি আরও বলেন, আইনজীবীদের ঐক্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখতে নীল প্যানেলের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি আইনজীবী সমাজকে ঐক্যবদ্ধভাবে নীল প্যানেলের প্রার্থীদের পাশে থাকার আহ্বান জানান। শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নীল প্যানেলের বিজয় হোক ঐক্য, ন্যায় ও নেতৃত্বের বিজয়।



ফেসবুকে আমরা