August 13, 2026, 6:39 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরের জয়দেবপুর রাজবাড়ী মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় গণদোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের রাজবাড়ী মাঠে এক বিশাল গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের মিলনমেলা হয়, পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় আধ্যাত্মিক ও আবেগঘন পরিবেশ।দোয়ার পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্র, অধিকার ও ন্যায়ের সংগ্রামের প্রতীক, একমাত্র আপসহীন নেত্রী তিনি কোন সময় অন্যায়ের কাছে মাথা নত করেননি ,তাঁর সুস্থতা আজ সমগ্র জাতির কামনা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপি র কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকার, ডাক্তার মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর–২ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এম মনজুরুল করিম রনি এবং গাজীপুর–২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হোসেন আলী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননি, আফজাল হোসেন কায়সার, এডভোকেট ড. শহিদুজ্জামান, মাহবুবুল আলম গোলাপ, এডভোকেট মেহেদী হাসান এলিছ, এডভোকেট আব্দুস সালাম শামীম, এডভোকেট সিদ্দিকুর রহমান, অধ্যাপক নজরুল ইসলাম, হাসান আজমল ভূঁইয়া, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, হান্নান মিয়া হান্নু, সুরুজ আহমেদ, বশির আহমেদ, নীলা মুস্তফা, নাসিমুল ইসলাম মনিরসহ স্থানীয় ইঘচ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গণদোয়া পরিচালনা করেন গাজীপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী। তাঁর মুনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, জাতির শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করা হয়। এর আগে গাজীপুর–২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম মনজুরুল করিম রনি গাজীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি বলেন, সাংবাদিকরা সত্য ও গণমানুষের কণ্ঠস্বর; আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, গাজীপুরের উন্নয়ন, জনগণের অধিকার ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠায় সাংবাদিক সমাজকে সাথে নিয়ে কাজ করতে চান। তিনি আশা প্রকাশ করেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাংবাদিকরা আগের মতোই অগ্রণী ভূমিকা পালন করবেন।



ফেসবুকে আমরা