August 13, 2026, 4:46 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের মোটিভেশনাল অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ-এর নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মোটিভেশনাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,(মঙ্গলবার ৫ মে) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলম। তিনি তার বক্তব্যে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন চিকিৎসক শুধু পেশাজীবী নন, তিনি সমাজের একজন মানবসেবক। তাই দায়িত্বশীলতা, সততা ও মানবিকতা বজায় রেখে চিকিৎসা সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দিপু। তিনি নবীন শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা ড্যাবের সদস্য সচিব ও সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. খলিলুর রহমান, জেলা ড্যাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. কামরুল ইসলাম, অধ্যাপক ডা. খায়রুজ্জামান এবং অধ্যাপক ডা. এবিএম সিদ্দিক। বক্তারা শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে উঠতে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা এবং রোগীর প্রতি সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জোবায়দা সুলতানা। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের সফল চিকিৎসক হিসেবে গড়ে ওঠার জন্য কলেজ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং নবীন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।



ফেসবুকে আমরা