April 23, 2026, 11:45 am
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর শ্রীপুরে হিন্দু ধর্মাবলম্বীসহ ৩৯ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের দলজোড় গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীয়ের আয়োজনে অনুষ্ঠিত গ্রাম কমিটি গঠন অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন দল থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজাবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৩৯ জন নতুন কর্মী জামায়াতে ইসলামীয়ের পতাকাতলে শামিল হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাবাড়ি ইউনিয়ন জামায়াতের ৯নং ওয়ার্ড সভাপতি ওয়াকিল হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীয়ের গাজীপুর জেলা আমীর ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে বলেন, ‘আজকের এই ঐতিহাসিক যোগদান প্রমাণ করে জামায়াতে ইসলামী এখন সব ধর্ম-বর্ণের মানুষের আস্থা ও ভালোবাসার রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আমরা বিভাজন নয়, একতার বার্তা নিয়েই মানুষের সেবায় এগিয়ে যেতে চাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীয়ের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম এবং উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বক্তারা বলেন, নতুন কর্মীদের অন্তর্ভুক্তি জামায়াতের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানের শেষে আবদুস সাত্তারকে সভাপতি ও আনছার আলীকে সাধারণ সম্পাদক করে দলজোড় গ্রামের ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীয়ের ৩৯ সদস্য বিশিষ্ট নতুন গ্রাম কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা