August 12, 2026, 3:47 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় আবু তাহের মুসুল্লী, তৃণমূলের আস্থার প্রতীক বলে দাবি নেতাকর্মীদের

নিজস্ব প্রতিবেদক

আসন্ন গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তিনি দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের একটি বড় অংশের কাছে পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন। দলীয় নেতাকর্মীদের দাবি, বিএনপির রাজনৈতিক দুর্দিনে মামলা-হামলা, গ্রেপ্তার ও নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আবু তাহের মুসুল্লী তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকে সাহস ও সহযোগিতা দিয়ে সংগঠনকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের ভাষায়, তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং কর্মীদের অভিভাবকসুলভ একজন ব্যক্তিত্ব। স্থানীয় কয়েকজন নেতাকর্মী বলেন, “দলের কঠিন সময়ে অনেকেই দূরে সরে গেলেও আবু তাহের মুসুল্লী কর্মীদের পাশে থেকেছেন। ব্যক্তিগত ও সাংগঠনিক বিভিন্ন সমস্যায় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ কারণেই তৃণমূলের আস্থা ও ভালোবাসার জায়গায় তিনি বিশেষভাবে অবস্থান করছেন।স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, শিক্ষা, সামাজিক উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জনকল্যাণমূলক কার্যক্রম এবং মাদকমুক্ত সমাজ গঠনের বিভিন্ন উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচিতেও তাকে নিয়মিত অংশ নিতে দেখা যায় বলে তারা জানান। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শক্তিশালী সাংগঠনিক ভিত্তি, তৃণমূল পর্যায়ে সক্রিয় যোগাযোগ, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের কারণে আবু তাহের মুসুল্লী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আলোচিত ও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একজন হিসেবে বিবেচিত হতে পারেন। তবে নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে ভোটারদের রায়। এ বিষয়ে আলহাজ্ব আবু তাহের মুসুল্লী বলেন, “রাজনীতিকে আমি মানুষের সেবার একটি মাধ্যম হিসেবে দেখি। দীর্ঘদিন ধরে জনগণের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। তিনি আরও বলেন, “গাজীপুর সদর উপজেলার প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা, উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, যুবসমাজকে কর্মমুখী ও মাদকমুক্ত রাখা এবং একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব উপজেলা গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণ যদি আমাকে তাদের সেবক হিসেবে দায়িত্ব প্রদান করেন, তাহলে সততা, জবাবদিহিতা ও স্বচ্ছতার ভিত্তিতে উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে সর্বোচ্চ চেষ্টা করব। এছাড়া তিনি বলেন, “দল-মত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করতে চাই। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। স্থানীয়দের প্রত্যাশা, জনসম্পৃক্ততা, নেতৃত্বগুণ, সাংগঠনিক অভিজ্ঞতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নির্বাচিত হলে আবু তাহের মুসুল্লী গাজীপুর সদর উপজেলার উন্নয়ন ও জনসেবায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন। এদিকে তাকে ঘিরে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।



ফেসবুকে আমরা