August 12, 2026, 5:35 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুর-২ আসনের রূপকার ডা. মাজহারুল আলম তৃণমূল বিএনপি ও জনমানুষের আস্থার প্রতীক

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগর তৃণমূল বিএনপি ও সাধারণ মানুষের মুখে এখন একটাই নাম  ডা. মাজহারুল আলম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং গাজীপুর-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের জনসাধারণ  সবার আশা-ভরসার কেন্দ্রবিন্দুতে এখন এই জনবান্ধব নেতা। তৃণমূল নেতাকর্মীদের ভাষায়, গাজীপুরের রাজনীতিতে ডা. মাজহারুল আলম একজন সৎ, নির্লোভ ও দূরদর্শী রাজনীতিকের প্রতিচ্ছবি। তার বিরুদ্ধে নেই কোনো চাঁদাবাজি, দুর্নীতি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ। বরং তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখের সাথী হয়েছেন। রাজনীতিকে তিনি দেখেন মানুষের কল্যাণের হাতিয়ার হিসেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বলেছেন এবার যারা মনোনয়ন পাবেন, তারা হবেন জনবান্ধব ও নির্লোভ নেতা। যারা জনগণের ভালোবাসা অর্জন করেছেন, তারাই পাবেন বিএনপির মনোনয়ন। এই দৃষ্টিকোণ থেকে দেখলে, গাজীপুরের রাজনীতিতে ডা. মাজহারুল আলম নিঃসন্দেহে এক উজ্জ্বল নাম। কারণ তিনি তৃণমূলের ভালোবাসা ও জনগণের আস্থা ইতোমধ্যেই অর্জন করেছেন। তৃণমূল বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ একমত ডা. মাজহারুল আলম ভাই-ই গাজীপুর-২ আসনের প্রকৃত জননেতা। ডা. মাজহারুল আলম বলেন, দল যদি আমাকে সুযোগ দেয়, আমি গাজীপুর মহানগরকে একটি আধুনিক ও মডেল নগরী হিসেবে গড়ে তুলবো। মানুষের মৌলিক চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও তরুণ সমাজের উন্নয়নে কাজ করবো। রাজনীতি আমার কাছে মানে মানুষের সেবা। গাজীপুরের মানুষ বিশ্বাস করে, এমন জনবান্ধব নেতৃত্বই পারে এলাকার উন্নয়ন ও পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করতে। তাই আজ তৃণমূল বিএনপি থেকে শুরু করে সাধারণ জনগণ  সবাই একবাক্যে বলছেন, আমাদের প্রার্থী, আমাদের আশা ডা. মাজহারুল আলম।



ফেসবুকে আমরা