August 13, 2026, 6:21 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা কার্যক্রমের সূচনা করেছেন।  শুক্রবার ৭ নভেম্বর  বিকালে নিজ বাড়িতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় মুরুব্বি ও কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনায় তিনি নির্বাচনী রূপরেখা তুলে ধরেন এবং জনগণের কল্যাণে তার পরিকল্পনা ও অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তিনি। অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, “গাজীপুর-৩ আসনের জনগণই আমার শক্তি। আমি জনগণের পাশে থেকে তাদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে কাজ করতে চাই। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, যুবকর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।অংশগ্রহণকারীরা আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান  মিলন সাহেবের নেতৃত্বে আগামীর একটি উন্নত ও শান্তিপূর্ণ গাজীপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা