August 13, 2026, 6:29 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুর-৩ এ ধানের শীষে সমর্থন বাড়াতে মনিপুরে বিএনপির গণসংযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ধানের শীষ প্রতীকে সমর্থন বাড়াতে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) ভাওয়ালগড় ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আজাহারুল ইসলাম মন্ডলের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ প্রচারণায় অংশ নেন।দিনব্যাপী এ কর্মসূচিতে এলাকাবাসীর মাঝে বিএনপি প্রার্থীর উন্নয়ন ভাবনা,তারেক রহমানের, রাষ্ট্র মেরামতের কর্মসূচি ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতিগুলো তুলে ধরা হয়। স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা।নেতারা বলেন,  গাজীপুর-৩ আসনের জনগণ পরিবর্তন ও উন্নয়নের প্রত্যাশায় ধানের শীষের পক্ষে শক্তভাবে অবস্থান নিয়েছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে। গণসংযোগে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা