August 12, 2026, 5:55 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুর ৪ (কাপাসিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিউল্লা মিঠুর ব্যাপক গণসংযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মেজর (অব.) মোহাম্মদ শফিউল্লাহ মিঠু শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে কড়িহাতা ইউনিয়নের ত্রিমুহনী বাজার ও কবিরের বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগের সময় স্থানীয় বিএনপি’র শতাধিক নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি বাজারের প্রতিটি দোকানে গিয়ে নির্বাচনী প্রচারপত্র বিতরণ করেন এবং দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন। এতে এলাকায় উৎসাহ সৃষ্টি হয় এবং উপস্থিত মানুষের ভিড়ে গণসংযোগটি পথসভায় রূপ নেয়। বিকেল চারটার দিকে কড়িহাতা পশ্চিম বাজার থেকে গণসংযোগ শুরু করে তিনি বাজার জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে আসরের নামাজ আদায় করেন। এরপর তিনি ফলবাজার, কাঁচাবাজার, মাছবাজার, কাপড়বাজার ও মেইন রোড এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমি মেজর (অব.) মোহাম্মদ শফিউল্লাহ মিঠু। আমার বাবা ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ সাবেক সংসদ সদস্য এবং বিএনপি কাপাসিয়ায় প্রতিষ্ঠাতা। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। আমার বাবা কাপাসিয়া থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে কাপাসিয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাসহ অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে কাপাসিয়াকে চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব এবং তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে কাপাসিয়াবাসীর আশা পূরণে কাজ করব। তিনি আরও বলেন, “আগামী দিনে কাপাসিয়ায় বেকারত্ব দূরীকরণে পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপন করব। তরুণদের কারিগরি শিক্ষায় দক্ষ করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। কাপাসিয়ার মানুষের সুখ-দুঃখে সর্বদা পাশে থাকব। গণসংযোগে বিএনপির সম্মানিত নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সন্মানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মো. আব্দুস সাত্তার, সাবেক ছাত্রদল নেতা বিল্লাল হোসেনসহ শতাধিক নেতা-কর্মী।ত্রিমুহনী বাজারের স্থানীয় ব্যবসায়ী মাওলানা মোতাহার হোসেন বলেন, মনোনয়নপ্রত্যাশী প্রার্থীর বাবা ডা. সানাউল্লাহ অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার ছেলেও যোগ্য প্রার্থী। তিনি মনোনয়ন পেলে আমরা সবাই তাকে ভোট দেব।



ফেসবুকে আমরা