August 12, 2026, 2:39 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

চট্টগ্রামে প্রতিষ্ঠান হান্ডি আর ধাবা রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ

স্টাফ রিপোর্টার:

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ চট্টগ্রাম মহানগরীর জিইসি এলাকার অন্যতম অভিজাত খাবার প্রতিষ্ঠান হান্ডি আর ধাবা রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের কর্মকর্তারা। বৃহস্পতিবার অভিযানে ধরা পরে রেষ্টুরেন্ট দুইটির খাবারে ভেজাল ও অননুমোদিত কেমিক্যাল ও ক্ষতিকর সুগন্ধি আতর ব্যবহার, মটরে রং মেশানো, অস্বাস্থ্যকর পরিবেশ খাবার রান্না এবং ফ্রিজে ভাত মেশানো বাসি খাসির মাংস সংরক্ষণের দৃশ্য। কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ আর মানসম্মত টাটকা খাবার খেতে এসব প্রতিষ্ঠানে ছুটে যান স্বাস্থ্য সচেতনরা। কিন্তু সুসজ্জিত এই রেস্টুরেন্টের রান্নাঘরের দৃশ্য আর পরিবেশন করা খাবার ভেতরের খবর জানলে চোখ কাপালে উঠবে যে কারো। যেন উপরে ফিটফাট ভেতরে সদরঘাট।

অভিযান চালিয়ে ধরা পড়ে, অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরি, আগের ভাত মেশানো খাসির মাংস সংরক্ষণ, কয়েকদিন আগে রান্না করা বাসি মাছ মাংস, ভাত ও অন্যান্য খাবার পরিবেশ অভিযোগে “হাান্ডি” রেষ্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং খাবারে ক্ষতিকর সুগন্ধি আতর ব্যবহারের অভিযোগে “ধাবা” রেষ্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করে ভোক্তাজাতীয় ভোক্তা অধিদপ্তর।

অভিযানে নেতৃত্বে দেওয়া জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের উপ পরিচালক মোঃ ফয়েজ উল্লাহ বলেন, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুইটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। তাদেরকে ভবিষ্যতে তদারকির আওতায় রাখায় এবং এমন অভিযান অব্যাহত রাখা হবে।

এমন নামকরা খাবার প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর ভেজাল খাবার পরিবেশ খুবই দুঃখজনক এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত রেষ্টুরেন্টগুলোর অজানা ভেতরের দৃশ্য নিয়ে নতুনভাবে প্রশ্ন জেগেছে স্বাস্থ্য সচেতনদের মনে। সব খাবার প্রতিষ্ঠানগুলো ভোক্তাধিকারের নজরে রাখার আহবান তাদের।



ফেসবুকে আমরা