August 13, 2026, 6:28 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়ার মাজারে মৎস্যজীবী দলের ফুলেল শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথ উদ্যোগে শুক্রবার (৭ নভেম্বর) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এ কর্মসূচি পালন করা হয়। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিমের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিঞা, জাহাঙ্গীর আলম সনি, কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিয়া, মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব বাকি বিল্লাহ, কেন্দ্রীয় নেতা ফজলে কাদের সোহেল, মোঃ শাহাদত হোসেন, আখতার বাবু, ইঞ্জিনিয়ার মালেক সুমন, ইঞ্জিনিয়ার গৌতম কুমার বিশ্বাস, আলী মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত রূপকার এবং বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শের প্রবর্তক। তাঁর আদর্শ ও দেশপ্রেমই আজকের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে।



ফেসবুকে আমরা