August 13, 2026, 2:30 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার অধ্যাপক ড. নাজমুল হোসাইনের যোগদান

হাবিবুর রহমান গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে তিনি গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। ভাইস-চ্যান্সেলর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এর আগে গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাঁর নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৪(১) ও (২) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জাপানের মর্যাদাপূর্ণ কিউশু বিশ্ববিদ্যালয় থেকে ‘ইনফরমেশন সায়েন্স ফর বিজনেস’ বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. হোসাইনের গবেষণার মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে বিগ ডেটা, মেশিন লার্নিং, ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভোক্তা আচরণ (কনজিউমার বিহেভিয়ার) এবং মার্কেটিং। দেশি-বিদেশি খ্যাতিমান জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর প্রায় ৩০টি গবেষণা প্রবন্ধ এবং দুটি বুক চ্যাপ্টার (বইয়ের অধ্যায়) প্রকাশিত হয়েছে। কর্পোরেট জগৎ ও একাডেমিক সেক্টরের মধ্যে সুদৃঢ় মেলবন্ধন তৈরির লক্ষ্যে তিনি ‘ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ক্লাব (DUMarC)’ প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এর প্রতিষ্ঠাতা মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।উচ্চতর একাডেমিক চর্চার অংশ হিসেবে তিনি বাংলাদেশ ছাড়াও অস্ট্রিয়া, জার্মানি, সিঙ্গাপুর, পোল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সেমিনার ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন



ফেসবুকে আমরা