August 12, 2026, 1:42 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ৯ কর্মী

নিজস্ব প্রতিবেদক।

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিএনপিতে যোগ দিয়েছেন একই পরিবারের পাঁচজনসহ জামায়াতে ইসলামীর ৯ কর্মী।

শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

যোগদানকারীরা হলেন, টেংরা গ্রামের মৃত মুনসুর আলির পাঁচ ছেলে হাজী আনসার আলি, কাওছার আলি, লিয়াকত আলি, আবুজার আলি ও আবুহার আলি। এ ছাড়া মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে আবু বক্কর, মৃত আবেদ আলী গাজীর ছেলে আবু হাসান, মজনুর ছেলে মুকুল হোসেন এবং মৃত কচি সরদারের ছেলে অহিদ হোসেন।

যোগদানকারীরা জানান, তারা দীর্ঘদিন জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন। নতুনভাবে রাজনৈতিক পথচলায় তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, যোগদানকারীরা আগে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত ছিলেন। তবে বিএনপির কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে তারা স্বেচ্ছায় আমাদের দলে যোগদানের সিদ্ধান্ত নেন। আমরা তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি।



ফেসবুকে আমরা