June 19, 2026, 9:35 am
শিরোনাম:
কণা মির্জার লেখা থেকে ডুয়েটে গবেষণার অর্জন ও সম্ভাবনা নিয়ে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য ‘ড. সুকুমার রায় মেধা বৃত্তি’ চালু কনিকা মাহমুদ এর লেখনী কালিয়াকৈর চন্দ্রায় পানি পান করে অসুস্থ, শতাধিক শ্রমিক হাসপাতালে মোরশেদা খাতুন দিলারার লেখা থেকে– পলাশীর রক্ত! পলাশীর আর্তনাদ! ড. মাজহারুল আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হোতাপাড়ায় মাদকের বিরুদ্ধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন, মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের দাবি লোকজ আবহে খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

ডুয়েটে গবেষণার অর্জন ও সম্ভাবনা নিয়ে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত

হাবিবুর রহমান গাজীপুর

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট), গাজীপুরে শিক্ষকদের জন্য মঞ্জুরিকৃত ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পসমূহের ফলাফল, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর সমাধান উদ্ভাবনের মধ্য দিয়েই দেশের শিল্প, অর্থনীতি ও সমাজে কার্যকর অবদান রাখা সম্ভব। তিনি গবেষণার আন্তর্জাতিক মান উন্নয়ন, প্রকাশনা বৃদ্ধি, পেটেন্ট অর্জন এবং শিল্পখাতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার গবেষকদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করে বলেন, গবেষণার ফলাফল যেন শিল্পকারখানা ও বাস্তব জীবনে প্রয়োগযোগ্য হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীন গবেষণার ধারাবাহিক মূল্যায়ন, অভিজ্ঞতা বিনিময় এবং গবেষণালব্ধ জ্ঞান সমাজে প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্প পরিচালকরা তাদের গবেষণার লক্ষ্য, পদ্ধতি, গুরুত্বপূর্ণ অনুসন্ধান, অর্জিত ফলাফল এবং সম্ভাব্য প্রয়োগ সম্পর্কে উপস্থাপনা করেন। উপস্থাপনা শেষে প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা আন্তঃবিভাগীয় সহযোগিতা এবং গবেষণালব্ধ ফলাফলের বাস্তবায়ন নিয়ে মতামত প্রদান করেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে গবেষণা প্রকল্প পরিচালকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা