August 12, 2026, 12:43 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

কণা মির্জার লেখা থেকে

হাবিবুর রহমান গাজীপুর

অনুভূতির সঞ্চয়———–তুমি কি হবে আমার সেই মাটির ব্যাংক? যেখানে লুকানো থাকবে একলা মনের সুর, প্রতিদিনকার খুচরো পয়সার মতো—জমা হবে কিছু অভিমান, কিছু মেঘ রোদ্দুর। ​যখন গোধূলি নামবে অলস সাঁঝের টানে অল্প অল্প করে তোমাতে সঁপে দেবো সব, কিছুটা নীরবতা, কিছুটা ব্যাকুলতা আর একলা ঘরের গোপন কলরব।​ পৃথিবী যখন ব্যস্ত থাকবে ভীষণ মহাজনে আমি তখন তোমার বুকে জমাবো যত্নে, হৃদয় নিংড়ানো এক একটি খুচরো অনুভূতি যা কখনো সস্তা নয়, অমূল্য কোনো রত্নে। ​আগলে রেখো আমায় তোমার মাটির ঘরে যেখানে ঝনঝন শব্দে বাজবে চেনা সুর, তুমিই হবে আমার গোপন সেই সঞ্চয় যেখানে ক্লান্তি শেষে শান্তি মেলে বহুদূর।🖋️—কণা মির্জা



ফেসবুকে আমরা