April 23, 2026, 2:53 pm
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা হলেন গাজীপুরের গর্ব ডা. মাজহারুল আলম গাজীপুরবাসীর শুভেচ্ছা ও অভিনন্দন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-২ আসনের নয়নের মণি, স্বচ্ছ ও আদর্শ রাজনৈতিক ব্যক্তিত্ব,  জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং গাজীপুর-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মাজহারুল আলমকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন “ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়নের মাধ্যমে বিএনপির রাজনীতিতে একজন সৎ, শিক্ষিত ও জনপ্রিয় নেতৃত্বের স্বীকৃতি আরও সুদৃঢ় হলো বলে গাজীপুরবাসী মনে করছেন। গাজীপুরবাসীর পক্ষ থেকে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে ডা. মাজহারুল আলমের মতো একজন যোগ্য নেতাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করার জন্য। নবনির্বাচিত কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলমকে গাজীপুর মহানগরবাসী, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, তিনি তার মেধা, সততা ও নেতৃত্বগুণ দিয়ে ড্যাবসহ জাতীয় পর্যায়ে স্বাস্থ্য ও রাজনৈতিক অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। গাজীপুরের রাজনৈতিক মহল ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ডা. মাজহারুল আলম কেবল একজন রাজনীতিক নন, তিনি একজন মানবিক ডাক্তার, যিনি সর্বদা মানুষের পাশে থাকেন। তার এই দায়িত্বপ্রাপ্তি গাজীপুরের মানুষের জন্য গৌরবের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা