August 13, 2026, 6:40 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

তরুণ ও যুবকদের সাথে নিয়ে চাঁদাবাজি, মাদক মুক্ত গাজীপুর গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন, জেলা আমীর ডা. জাহাঙ্গীর আলম

গাজীপুর প্রতিনিধি

আমরা আগামীর বাংলাদেশ,এই দেশের তরুণদের নিয়ে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে চাই। এমন একটি বাংলাদেশ যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না,  মাদক কারবারি থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, মামলা বাজি থাকবে না, চুরি, ছিনতাই ও রাহাজানির মতো অপরাধ থাকবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমনই অপরাধমুক্ত, ইনসাফের মানবিক ও ন্যায়নিষ্ঠ একটি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা করে।গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর ও সদর উপজেলার উদ্যোগে শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৩ টায়  শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র ও যুব সম্মেলনে এসব কথা বলেন, অনুষ্ঠানের প্রধান বক্তা গাজীপুর ৩ আসনের জমায়াতে ইসলামির প্রার্থী শিক্ষাবিদ ডঃ জাহাঙ্গীর আলম। তিনি আরও বলেন, যদি আমরা আগামীতে দায়িত্ব পাই, তবে আমরা এই তরুণ প্রজন্মকে আগামীর বাংলাদেশে সঠিক নেতৃত্ব গড়ে তোলার জন্য দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ। যারা অতীতে চাঁদার জন্য মানুষ হত্যা করেছে, চাঁদাবাজির কারণে শিল্পকারখানার উৎপাদন বন্ধ করেছে আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করুন। তরুণ সমাজের প্রতি আমার আহ্বান, আসুন ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধ হই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলার নায়েবে আমির মোঃ আব্দুল  হাকিমের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা আমির নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ সালহউদ্দিন আইয়ুবী। সম্মেলনের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে জরুরি হলো ন্যায়বিচার, জবাবদিহিতা ও জনগণের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করা। তরুণরাই পারে একটি জাতির গতিপথ বদলে দিতে। তাদের ভেতরে নৈতিক চরিত্র, শিক্ষা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ গড়ে উঠলে যে কোনো দেশ অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে।তিনি আরও বলেন,আমরা এমন একটি সমাজ চাই যেখানে কোন বৈষম্য থাকবেনা, সাধারণ মানুষ ন্যায্য অধিকার পাবে এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা বজায় থাকবে। এজন্য তরুণদের আত্মসম্মান, সততা ও সেবার-মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের অন্যান্য বক্তারা শিক্ষা, সুশাসন, সামাজিক সাম্য ও যুব সমাজের দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। বক্তারা বলেন,  শিক্ষিত ও নৈতিক  মূল্যবোধসম্পন্ন যুবসমাজই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে মূল চালিকা শক্তি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক মোঃ আজিজুর রহমান আজাদ, জাকসু এর  ছাত্র সংসদের জি এস মোঃ মাজহারুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় এইস আর এম সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী,গাজীপূর মহানগর সরকারি সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম,জামায়াতে ইসলামী গাজীপুর জেলা সহকারী সেক্রেটারী  অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা তারবিয়াত সেক্রেটারী জনাব মোহাম্মউল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর সদর উপজেলার আমীর মোঃ আলাউদ্দিন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর সদর উপজেলার নায়েবে আমীর প্রফেসর মোঃ আব্দুল বারী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলার সেক্রেটারী মোঃ ইসমাইল হোসেন পাঠান,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্রীপুর উপজেলার সাবেক সভাপতি মোঃ কামারুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলার যুব বিভাগের সেক্রেটারী, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের, গাজীপুর সদর উপজেলার সভাপতি মোঃ তানভীর  সাকিব, শ্রীপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ছাত্র-যুব অংশ নেয়।



ফেসবুকে আমরা